রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর কেমিক্যাল এবং কাপড়ে ব্যবহৃত রং দিয়ে বার্থডে কেক, বিস্কুট তৈরি: মোবাইল কোর্টের জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী তানোর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ক্ষতিকর কেমিক্যাল এবং কাপড়ে ব্যবহৃত রং দিয়ে বার্থডে কেক, বিস্কুট তৈরি করা অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিসের সমন্বয়ে এ অভিযান পরিচলানা কেরা হয়।

এ সময় মেসার্স রত্না বেকারি, ও  মেসার্স আল আমিন ফুড প্রোডাক্টস, তানোর, রাজশাহী নামীয় প্রতিষ্ঠান দু’টি বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ও ব্যবহার নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহৃত রং দিয়ে বার্থডে কেক ও বিস্কুট পণ্য উৎপাদন, বিক্রি ও মজুদ লক্ষ্য করায় ১০ হাটার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে বিপুল পরিমাণ পণ্য জব্দপূর্বক জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পঙ্কজ চন্দ্র দেবনাথ।  অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী-এর পক্ষে মোঃ শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও  মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট)।

মোঃ শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) জানান, ক্ষতিকর কেমিক্যাল এবং কাপড়ে ব্যবহৃত রং দিয়ে বার্থডে কেক, বিস্কুট তৈরি করায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অনুরূপ অপরাধ প্রমানিত হলে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে  বলে সতর্ক করা হয় বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com