বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

যশোরের ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় বাবা-ছেলের প্রাণহানি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪৯৬ বার পঠিত
যশোরের ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় বাবা-ছেলের প্রাণহানি
ফাইল ফটো

যশোরের ঝিকরগাছায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে ঝিকরগাছার আবুল ইসলাম সড়কের বল্লা কলোনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে মারা যান বাবা জোহর আলী (৪৮)। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান ছেলে আক্তারুজ্জামান (২২)। তারা ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান মোটরসাইকেলে ঝিকরগাছায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের বল্লা কলোনীপাড়া নামক স্থানে পৌঁছালে বাঁকড়াগামী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে দায়িত্বরত চিকিৎসক জোহর আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় আক্তারুজ্জামানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার  দিকে মারা যান আক্তারুজ্জামান।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পিকআপ ভ্যানের ধাক্কায় জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান নিহত হয়েছেন। ঘটনার পর  পিকআপ রেখে পালিয়ে যায়  চালক। ঘাতক পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com