রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গোদাগাড়ীতে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৫ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মামুনুর রশিদ মামুন (২৫)। গোদাগাড়ী উপজেলা গ্রোগ্রাম ইউনিয়নের তেরোপাড়া গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম আবদুর রহিম।

গত ১ ফেব্রুয়ারি প্রতিপক্ষের হাসুয়ার কোপে গুরুত্বর আহত হয়েছিলেন মামুন। একই ঘটনায় মামুনের বাবা রহিমও আহত হন। তিনি এখনও রামেক হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সরিষা খেতে ছাগল যাওয়া নিয়ে প্রতিবেশি মাসুমের পরিবারের সঙ্গে হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছিলেন বাবা-ছেলে। এর মধ্যে ছেলে মারা গেলেন।

ওসি জানান, বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় গত ৪ ফেব্রুয়ারি থানায় একটি মামলা হয়েছে। সেই মামলাটিই হত্যা মামলায় রূপ নিয়েছে। তবে কোন আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তারা পলাতক। ময়নাতদন্ত শেষে মামুনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com