বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

চাঁদপুরে প্রেমের ফাঁদে পুরুষদের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করাই ওদের পেশা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৫৭৯ বার পঠিত

চাঁদপুর সংবাদদাতা : পুরুষদের মোবাইল নম্বর সংগ্রহ। এরপর তাদের সঙ্গে প্রেমের অভিনয়। পরে কৌশলে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে তাদের সঙ্গে দেখা করত প্রতারকরা। ওই সুযোগে তাদের অশ্লীল ছবি ধারণ করা হতো। এরপর ওই ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত প্রতারক চক্র।

বাসায় ডেকে নিয়ে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে চার নারীসহ প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। গতকাল দুপুর ২টার দিকে চাঁদপুর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।

আটক প্রতারক চক্রের সদস্যরা হলো- শহরের ট্রাকঘাট নাজমুল পাটওয়ারীবাড়ির জিহান পাটওয়ারীর স্ত্রী তাসলিমা আক্তার জেরিন (২০), চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানার বাঙ্গালখালীয়া এলাকার মৃত আব্দুল বারেকের মেয়ে সাদিয়া বেগম (২৭), ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর বেপারীবাড়ীর মিন্টু বেপারীর স্ত্রী হাসিনা বেগম মুন্নি (৩৫), হাজীগঞ্জ রাজারগাঁও প্রধানিয়াবাড়ির সিরাজুল মোস্তফার মেয়ে আয়েশা আক্তার নিপা (১৯), ফরিদগঞ্জ উপজেলার শোভান মিজিবাড়ির মৃত ছেলামত মিজির ছেলে মোস্তফা (৪৫) ও একই উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের খানবাড়ীর আরিফ খানের ছেলে কাজল খান (২২)।

প্রতারণার শিকার মো. মাইনুল ইসলাম চাঁদপুর মডেল থানায় বাদী হয়ে আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার বলেন, অভিযোগকারীর বিষয়টি তদন্ত করে সত্যতা পায় পুলিশ। তাকে নষ্ট ফ্রিজ মেরামতের জন্য ড্রিম হাউস নামের বাসায় ডেকে নেন তাসলিমা আক্তার জেরিন। পরে জোরপূর্বক মাইনুল ইসলামের অশ্লীল ভিডিও ধারণ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com