বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

জামালপুরে ১৫০০ শীতার্ত নারীকে কম্বল দিলেন আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৫৮৬ বার পঠিত

জামালপুরে ১৫০০ শীতার্ত নারীকে কম্বল দিলেন আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যক্তিগত পৃষ্ঠপোষকতায় শীতার্ত নারীদের মাঝে জামালপুর পৌর এলাকার এক হাজার ৫০০ শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু। ৯ জানুয়ারি জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়। জামালপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। এ সময় জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এক হাজার ৫০০ শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ করেন। মেরাজুল ইসলাম রবিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com