শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

তানোরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মেয়র প্রার্থীর মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১৭ বার পঠিত

তানোর(রাজশাহী)প্রতিনিধি রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী (ধানের শীষ) মেয়র মিজানুর রহমান মিজান তানোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। জানা গেছে, গতকাল দুপুরে মেয়র মিজানুর রহমান মিজান তার বাসভবনে সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্নভোজ ও নির্বাচন বিষয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ তাদের লেখনির মাধ্যমে সমাজের বিভিন্ন উন্নয়ন-অনিয়মের চিত্র উঠে আসে। তিনি নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে গণমাধ্যম কর্মীদের ভুমিকা অন্বিশকার্য তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি করেন। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে এবং কোন সমস্য হচ্ছে না। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ন করার জন্য প্রশাসনসহ সকলের সু-দৃষ্টি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, সহ-সভাপতি আশরাফুল ইসলাম রন্জু, ইমরান হোসাইন, মামুনুর রশিদ মামুন, আশরাফুল আলম, লুৎফর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সারোযার হোসেন, মিজানুর রহমান, জুয়েল মাহাবুব, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, কোষাধ্যক্ষ সোহেল রানা, সহাকারী কোষাধ্যক্ষ জাকির হোসেন টুটুল, দপ্তর সম্পাদক আলিফ হোসেন, সহকারী দপ্তর বেনজির আহমেদ ও সুজন মন্ডল, ক্রীড়া সম্পাদক আবুল কাশেম বাবু, তোফাজ্জুল হোসেন, সদস্য বাপ্পী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com