রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

নাটোরের গুরুদাসপুরে পারিবারিক কলহের জেরে ছোট ভায়ের হাতে বড় ভাই নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৫৬৫ বার পঠিত

নিজস্ব সংবাদদাতাঃ নাটোরের গুরুদাসপুরে পারিবারিক কলহের জেরে ছোট ভায়ের হাতে বড় ভাই আঃ খালেক(৫৫) নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত রওশনের ছেলে।এলাকাবাসী সূত্রে জানা গেছে,বাড়িতে একটি টয়লেট নির্মাণকে কেন্দ্র করে ছোট ভাই আঃ মালেকের (৫০)সাথে বড় ভাই আঃ খালেকের বিরোধ চলছিল।গতকাল রাতে এ নিয়ে দু’ভায়ের মধ্যে ঝগড়া বাধে।এক পর্যায়ে ছোট ভাই আঃ মালেক বড় ভাই আঃ খালেককে হাসুয়া দিয়ে আঘাত করে।এতে বড় ভাই আঃ খালেক গুরুতর আহত হলে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করো হয়।পরে অবস্হার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।পরে সেখানে আজ সকাল ৪ টার দিকে তার মৃত্যু হয়।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযুক্তরা পলাতক রয়েছে।তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ রিপোর্ট লেখা পযর্ন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com