রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে মেয়রের স্ত্রী জেসমিন আক্তার সহ তার দুই ভাতিজাকে আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪৪৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতাঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে মেয়রের স্ত্রী জেসমিন আক্তার সহ তার দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ।এ সময় মেয়রের বাসা থেকে ৪ টি বিদেশী পিস্তল,নগদ ৯৪ লক্ষ ৯৮ হাজার টাকা,বিপুল পরিমাণ ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার করা হয়।তে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মেয়র পালিয়ে যেতে সক্ষম হয়।জানা গেছে,গতকাল রাতে পূর্ব শত্রুতার জের ধরে আড়ানী বাজারের পল্লী চিকিৎসক জানারুল ইসলামের দোকানে প্রবেশ করে তাকে মারপিট করে।তারপর মেয়রের সন্ত্রাসী বাহিনী আরেক পল্লী চিকিৎসক মনোয়ারুল ইসলামের বাড়িতে প্রবেশ করে মনোয়ারুল ইসলাম,তার স্ত্রী দিলরুবা বেগম ও তার ৭ বছরের শিশু পূত্র অয়ন কে মারপিট করে।রাতেই মনোয়ারুল ইসলাম কে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে থানা পুলিশে অভিযোগ দিলে রাতে মেয়রের বাসায় পুলিশ অভিযান চালায়। পলাতক মেয়রকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে পুলিশের একটি সুত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com