শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

নেত্রকোনার মদনে ‘কঠোর’ লকডাউনে বিশাল গরুর হাট!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৬৩৯ বার পঠিত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা :করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউন উপেক্ষা করে নেত্রকোনার মদনে বসেছে পশুহাট। পৌর সদরে দেওয়ার বাজারে আজ বৃহস্পতিবার এ হাট বসিয়েছে বাজার কর্তৃপক্ষ। এ নিয়ে এলাকার সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করায় হাট বন্ধ রাখা সম্ভব হয়নি বলে জানান বাজার কর্তৃপক্ষ।

মদন উপজেলার সর্ববৃহৎ হাট পৌর সদরের দেওয়ান বাজার প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার বসে। তবে সপ্তাহে একদিন বৃহস্পতিবার বসে পশুর হাট।

জানা যায়, হাটে স্বাস্থ্যবিধির বালাই নেই। হাটে আসা লোকজনের মুখে মাস্ক নেই। সরকারে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে মদনে এমন হাট ও জনসমাগম নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

বাজার পরিচালনাধীন ওয়াকফস্টেইট এর মোতায়াল্লি দেওয়ার মোদাচ্ছের হোসেন শফিক বলেন, সপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছিল। ক্রেতা-বিক্রেতারা চলে আসায় আমাদের কিছু করার নেই। কিন্তু প্রসাশন এ ব্যাপারে সহযোগিতা না করায় হাট বন্ধ রাখা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, গরুর হাট বসানো বন্ধ রাখা সরকারি নির্দেশনা না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com