বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

পতাকা বৈঠকের মাধ্যমে প্রেমিকাকে ভারতে পাঠালো বিজিবি, প্রেমিককে থানায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৫৫০ বার পঠিত
পতাকা বৈঠকের মাধ্যমে প্রেমিকাকে ভারতে পাঠালো বিজিবি, প্রেমিককে থানায়
পতাকা বৈঠকের পর বিএসএফ'র হাতে তুলে দেওয়া হয় ওই তরুণীকে। ফটো : সংগৃহীত

অনলাইন নিউজ : প্রেমের টানে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় তরুণীকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ আগস্ট) পতাকা বৈঠকের মাধ্যমে প্রিয়া কর্মকার (১৯) নামের ওই তরুণীকে ভারতে ফেরত পাঠানো হয়।

এ ঘটনায় আটক তার প্রেমিক সৌরভসহ সাত বাংলাদেশি নাগরিককে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ৪৯ বিজিবি যশোরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ।

আটককৃতরা হলেন- যশোরের শার্শা উপজেলার কানাইনগর গ্রামের শংকর সরকারের ছেলে সৌরভ সরকার (২৫), একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আরিফ হোসেন (২২), ঝিকরগাছার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের হাসেম আলীর ছেলে সুজন (২০), রফিকুল ইসলামের ছেলে জালাল উদ্দীন (১৮), একই গ্রামের নোমান হোসেন (২৭), তাদের বহনকারী ইজিবাইকচালক একরামুল (২০), চৌগাছার গদাধারপুর গ্রামের মৃত আজম আলীর ছেলে আশ্রয়দাতা আখের আলী (৫৫)।

স্থানীয় সূত্র জানায়, ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকারকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হলেও তার প্রেমিক বাংলাদেশি নাগরিক সৌরভ সরকারকে (২৫) থানায় সোপর্দ করেছে বিজিবি। প্রেমের সম্পর্কের সূত্র ধরেই ওই তরুণী সীমান্ত পার হয়েছিলেন।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বৃহস্পতিবার রাত ১১টার দিকে চৌগাছা সীমান্তের হিজলী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকসহ পাচারকারী দলের সদস্যদের আটক করে। ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকার (১৯) উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার টেংরাইল গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে শুক্রবার বিকালে অবৈধভাবে আগমনকারী ভারতীয় নাগরিককে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ১০৭ বিএসএফের উত্তর বয়রা কম্পানি সদরের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশে সহায়তাকারী বাংলাদেশি নাগরিকদের চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধপথে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। শনিবার তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com