রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পুঠিয়ার দুইটি ইউপি নির্বাচনে যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বিডি ঢাকা ডট কম নিউজঃপুঠিয়া
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৬ বার পঠিত

পুঠিয়া প্রতিনিধিঃ আগামী ৫ জানুয়ারী রাজশাহীর পুঠিয়া উপজেলায় দুইটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পঞ্চম ধাপে এ নির্বাচনে সব প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের দিনে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যাচাই শেষে পাঁচ জনের প্রার্থীতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তাগণ। বাতিলরা হলেন- বানেশ্বর ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী ৬ নং ওয়ার্ডের মোঃ আলতাব হোসেন মোল্লা, ৮ নং ওয়ার্ডের মোঃ মহশিন আলী, তারা দুজনেই ঋণ খেলাপি হওয়ায়।

এবং ১ নং সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ তিথি খাতুন, তার বয়স ২৫ বছর না হওয়ায়। বেলপুকুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোসাঃ সোনিয়া বেগম, ভোটার নম্বরের সাথে নামের মিল না থাকায়, এবং ১ নং ওয়ার্ডের মোঃ তয়েজ উদ্দিনের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় তাদের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে দুইটি ইউপিতে চূড়ান্ত মনোনয়ন চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ১১৪ জন ও সংরক্ষিত আসন থেকে ২৯ জন চূড়ান্ত প্রার্থী করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com