শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

প্রথমবারের মতো ফোক গান নিয়ে ভক্তদের মাঝে আসছেন আঁখি আলমগীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৭ বার পঠিত
প্রথমবারের মতো ফোক গান নিয়ে ভক্তদের মাঝে আসছেন আঁখি আলমগীর
ফাইল ফটো

বিনোদন নিউজ : প্রথমবারের মতো ফোক গান নিয়ে ভক্তদের মাঝে হাজির হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

ফোক স্টেশন সিজন- ৪ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৬টি ফোক গান গাইবেন তিনি। জে কে মজলিশের সংগীত পরিচালনায় এবং নূর হোসেন হীরার প্রযোজনায় আরটিভি ফোক স্টেশন প্রচার হবে শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে।

টেলিভিশনে প্রচারের ​পর গানগুলো আরটিভির মিউজিক চ্যানেলে থাকবে।

আঁখি আলমগীরের গাওয়া গানগুলো হলো- আইছে দামান সাহেব মিয়া, বসন্ত আসিল সখী, হায় বাঙালি, সাগর কূলের নাইয়া, হলুদ বাটো মেন্দি বাটো, বন্ধু কাজল ভ্রমরা রে।প্রথমবার ফোক গান গাওয়ার বিষয়ে সংবাদমাধ্যমকে আঁখি আলমগীর বলেন, ‘এই অনুষ্ঠানে ফোক গান গাওয়া প্রথম আধুনিক গানের শিল্পী আমি। এর আগে কেউ এখানে ফোক গান গেয়েছেন বলে জানা নেই। এটিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। এখানে আমার পছন্দের ফোক গানগুলো গাইতে চেষ্টা করেছি। আমি যে শুধু আধুনিক গানের চর্চা করিনি, অন্য গানও গাইতে পারি- অনুষ্ঠান দেখলে মানুষ তা বুঝতে পারবে।’

যোগ করেন, ‘ফোক গান গাওয়া আমার জন্য চ্যালেঞ্জ ছিল। আমার গানের অ্যালবামে দু-একটা ফোক গান ছিল। কিন্তু, সেগুলো এভাবে গাইনি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com