বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

বান্দরবানে ট্রাক ও মাইক্রো কারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৬

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৫৯৮ বার পঠিত

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবান শহরের বাস স্টেশন এলাকার কসাই পাড়ায় ট্রাক ও কারের মুখোমুখি সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছে । আজ ২২ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলো চট্টগ্রামের হালিশহর থানার মো ফারুক (৩২) , আনোয়ার হোসেন (৪৫) , মোঃ রিয়াদ (৩৪), মোঃ ফাহাদ হোসেন (৩০) নাসির মেহেদী চৌধুরী (৩০) অপর ব্যক্তি গুরুতর আহত হওয়াতে কথা বলতে না পারায় তার নাম এখনো পর্যন্ত জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় পাথর বোঝাই বাহি একটি ট্রাক উপর থেকে বাস স্টেশনের দিকে নামার সময় হঠাৎ ব্রেক ফেল করলে নিচ থেকে যাওয়া মাইক্রো কারকে মেরে দিলে তাৎক্ষণিকভাবে ট্রাকের আঘাতে ৬ জন গুরুতর আহত হয় । পরবর্তীতে ফায়ার সার্ভিস পুলিশ সেনাবাহিনী সহায়তায় তাদেরকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে আহত ব্যক্তিরা বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান দুর্ঘটনা কারণ জানার চেষ্টা করছি। তবে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়ির ব্রেকফেল হওয়াতে এ দুর্ঘটনা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com