বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ

বিডি ঢাকা ডট কমে প্রথম নিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এমপি শিমুলের অনন্য দৃষ্টান্ত।। মেডিকেলে ভর্তিচ্ছু হতদরিদ্র ছাত্রের দায়িত্ব নিলেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪৯৬ বার পঠিত

ফয়সাল আজম অপু :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি গ্রামের দরিদ্র মেধাবী শিক্ষার্থী সাগর আলীর মেডিকেলে ভর্তির দায়িত্ব নিয়েছেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্য নিজেই। এর আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে সাগর আলীর হাতে মেডিকেলে ভর্তির খরচ বাবদ আর্থিক অনুদান তুলে দেন এমপি শিমুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সাংবাদিক জালাল উদ্দিন ও ছাত্রনেতা হাবিব রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ। জানা যায়, সাগর আলীর বাবা আবু তালেব দিনমজুরের কাজ করে সংসার চালান। সাগর ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার মেডিকেলে পড়া হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ওই শিক্ষার্থীকে উপজেলা পরিষদ কার্যালয়ে ডেকে পাঠান। এমপির ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থী স্থানীয় সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন মাস্টারকে সাথে নিয়ে সোমবার উপজেলা পরিষদে যায়। এরপর তার মেডিকেলে ভর্তির দায়িত্ব নেন ও লেখাপড়া করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষার্থী সাগর আলী বলেন, আমি দরিদ্র পরিবারের সন্তান। আমার পরিবার থেকে মেডিকেলে ভর্তি ও লেখাপড়ার খরচ চালানো সম্ভব না। তাই আমার মেডিকেলে ভর্তি নিয়ে দুশ্চিন্তা ছিল। এমপি আমার মেডিকেলে ভর্তির দায়িত্ব নিয়েছেন ও পড়াশোনায় আর্থিক সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, আমার নির্বাচনী এলাকায় এক দরিদ্র মেধাবী শিক্ষার্থী সাগর টাকার অভাবে মেডিকেলে ভর্তি হতে বা পড়তে পারবে না, এটা কখনো হতে পারে না। আমি তার বাড়িতে খোঁজ নিয়ে মেডিকেলে ভর্তির দায়িত্ব নিয়েছি। তার পরিবারের হাতে আপাতত ভর্তির জন্য নগদ টাকা দেওয়া হয়েছে। এরপরও তার পড়ালেখা সুন্দরভাবে পরিচালনার জন্য যে সহযোগিতা করার প্রয়োজন, ভবিষ্যতে আমি ব্যক্তিগতভাবে তা করবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com