শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

বৃষ্টি জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা ঠান্ডা ঠান্ডা  ভাব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩১০ বার পঠিত
জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। বর্ষণে তেমন কোনো তেজ না থাকলেও রয়েছে ঠান্ডা ঠান্ডা  ভাব।
তবে আবহাওয়াবিদরা বলছেন, এ বৃষ্টি লঘুচাপের প্রভাবে। থাকবে দু-তিন দিন।আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রোববার (১৪ নভেম্বর) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। ঢাকায় উত্তর, উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কি.মি.।
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আর ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি ১৫ নভেম্বর নিম্নচাপে পরিণত হতে পারে মধ্য বঙ্গোপসাগরে। এটি আগামী ৩ থেকে ৫ দিনে ঘূর্ণিঝড়ে রুপ নেওয়ার সম্ভাবনা খু্ব বেশি। এক্ষেত্রে এর নাম হবে জোয়াদ, নামটি দিয়েছে সৌদি আবর।
শনিবার (১৩ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা (১৩ দশমিক ৪ ডিগ্রি সে.) রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com