শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

হয়ে গেল শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা, কাবিন ১০১ টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৬৫৫ বার পঠিত
হয়ে গেল শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা, কাবিন ১০১ টাকা
ফটো সংগ্রহীত
বিনোদন নিউজ : নায়িকা পরীমণি মানেই রাজকীয় ঘটনা, সঙ্গে আবার যুক্ত হলেন নায়ক রাজ! মোট মিলিয়ে আনুষ্ঠানিকতার যেন কমতি নেই, হোক সেটা ঘরোয়া পরিসরে আনুষ্ঠানিকতার বিয়ে!শুক্রবার (২১ জানুয়ারি) হলুদ অনুষ্ঠানের পর শনিবার (২২ জানুয়ারি) রাতে হয়ে গেল জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা। সাদা-হলদে ফুলে সাজানো হয়েছে বর-কনের মঞ্চ। দুজনের গায়ে ছিলো খয়েরি ও সোনালী কাপড়ের প্রচ্ছদ। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।

বিয়েতে উপস্থিত থাকা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম  জানান, ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি।

বর-কনে সাজে রাজ-পরী/ ছবি: চয়নিকা চৌধুরীবর-কনে সাজে রাজ-পরী/ ছবি: চয়নিকা চৌধুরীর ফেসবুক থেকেনির্মাতা চয়নিকা চৌধুরী জানান, এই বিয়ে আনুষ্ঠানিকতা মাত্র। কারণ, তারা আগেই বিয়ে করেছেন। শুধু দুই পরিবারের স্বজনদের পরিচয় আর নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা পালনের জন্যই এই হলুদ ও বিয়ের আয়োজন।

বর-কনে সাজে রাজ-পরী/ ছবি: চয়নিকা চৌধুরীবর-কনে সাজে রাজ-পরী/ ছবি: চয়নিকা চৌধুরীর ফেসবুক থেকেএদিন মধ্যরাতে নিজেদের বাসাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সময়ের আলোচিত এই দম্পতি। যারা গত বছর ১৭ অক্টোবর চুপিচুপি বিয়ে করেছেন বলে ঘোষণা দিয়েছেন চলতি বছরের ১০ জানুয়ারি। সঙ্গে আরও জানান, বাবা-মা হতে চলেছেন দু’জনে।

বর-কনে সাজে রাজ-পরী/ ছবি: চয়নিকা চৌধুরীবর-কনে সাজে রাজ-পরী/ ছবি: চয়নিকা চৌধুরীর ফেসবুক থেকেরাজ-পরীর প্রেম ও বিয়ের ঘটনাটি ঘটে গিয়াস উদ্দিন সেলিমের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘গুনিন’-এর শুটিংয়ে। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করলেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com