রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে দুদকের মামলায় সাবেক ওসি কারাগারে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় রোববার সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. ইসমত আরা তাঁকে কারাগারে পাঠান।

হাইকোর্টের নির্দেশমতে এর আগে গত ৮ ডিসেম্বর সকালে সাকিল এই আদালতে আত্মসমর্পণ করেন। সেদিন তিনি আইনজীবীর মাধ্যমে জামিনও চান। তবে মামলার মূল নথি না থাকায় আবেদনের শুনানি হয়নি। আদালত তাঁকে আবার রোববার আদালতে হাজির হতে বলেছিলেন। সে অনুযায়ী রোববার তিনি আদালতে হাজির হলে কারাগারে পাঠানো হয়।

সাকিল উদ্দিন আহমেদের আইনজীবী আসলাম সরকার জানান, রোববার নির্ধারিত দিনে সাকিল উদ্দিন আহমেদ আদালতে হাজির হন। জামিন আবেদনের শুনানিতে বিচারক তাঁর আবেদন না মঞ্জুর করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সাকিলের বিরুদ্ধে অভিযোগ, পুঠিয়া থানার ওসির দায়িত্বে থাকাকালে একটি হত্যা মামলার এজাহার বদলে ছিলেন তিনি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত করান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনও (দুদক) তার বিরুদ্ধে একটি মামলা করে। এ মামলায় জামিন নিতে হাইকোর্টে যান সাকিল। তবে হাইকোর্ট তাকে বিচারিক আদালতেই আত্মসমর্পণের নির্দেশ দেন। বিচারিক আদালত তাকে কারাগারে পাঠাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com