রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজনে কর্মকর্তাদের সাথে রাসিক মেয়রের সভা

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ উপলক্ষে নগর ভবনে রাসিকের কর্মকর্তাদের সাথে সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার সন্ধ্যায় সভায় ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজন সফল করতে বিভিন্ন  নিদের্শনা প্রদান করেন মেয়র।

আগামী ২৫, ২৬, ২৭ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ তিনদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। এতে উভয় দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

সভায় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রকল্পের উপদেষ্টা আশরাফুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, সহকারী প্রকৌশলী আসাদুজ্জমান সুইট, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল ইসলাম, ইভেন্ট ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি ও শামসুজ্জামান রতন, এএস-এমই (জেভি)-এর স্বত্বাধিকারী ফিরোজ কবির মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com