রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে সড়ক দুঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩২৮ বার পঠিত
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ হোসেন (১৬) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা পৌণে ১১ টার দিকে রাজশাহী কাকনহাট সড়কের সুলিতলা এলাকায় এই দূর্ঘনাটি ঘটে। নিহত ফিরোজ হোসেন রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এঘটনায় রায়হান আলী নামে আরেক যুবক গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, বেলা পৌণে ১১ টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে রাজাশাহী থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন।এসময় তাদের মটরসাইকেল সুলিতলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুত্বর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রাজশাহী রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ঘটনাটি দামকুড়া ও গোদাগাড়ী থানার মাঝামাঝি এলাকায় ঘটেছে। যদিও সেটি গোদাগাড়ী থানার সীমানার মধ্যে পড়ছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রলিটি আটক করলেও চালক পলাতক অবস্থায় রয়েছে।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com