রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর গোদাগাড়ীতে হাত-পা বাঁধা অবস্থায় মাসুদ আলী(৪২) নামে এক মৎস্য চাষীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩২০ বার পঠিত

গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে হাত-পা বাঁধা অবস্থায় মাসুদ আলী(৪২) নামে এক মৎস্য চাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ আগষ্ট)সকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের কালাদিঘী এলাকার একটি পুকুর পাড় থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।এ সময় মোঃ লিটন (৩৬) নামে ওই মৎস্য চাষীর এক সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের মোঃ রিয়াজ এর ছেলে। পুলিশও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গোগ্রাম ইউনিয়নের কালাদিঘী এলাকায় পুকুরের পাড়ে হাত পা ও মুখে গামছা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখে একালাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জানা গেছে,নিহত মৎস্য চাষীর পরনে লুঙ্গি ও গায়ে টি শার্ট পরা অবস্থায় মাছ ধরা জাল দিয়ে হাত-পা বাঁধা এবং মুখে ও গলায় গামছা পেঁচানো ছিল। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুকুরের পাড়ে একটি টিনের ঘর থেকে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ধারণা করা হচ্ছে, গতকাল রবিবার রাতের কোনো একসময় ওই মৎস্য চাষীকে দুর্বৃত্তরা হত্যা করে তার মরদেহ ফেলে রেখে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com