শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ১৪১৬ বার পঠিত

মোঃ হারুন অর রশিদ,গোদাগাড়ী থেকে : রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৬ জন,সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ রবিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী,গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম আতাউর রহমান খাঁন।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার বতর্মান মেয়র মনিরুল ইসলাম বাবু,গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রবিউল আলম রবু, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।এর আগে দুপুরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী কাঁকন হাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ তার মনোনয়ন পত্র জমা দেন।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আব্দুল মালেক,সদস্য সচিব মাহাতাব উদ্দিন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শাওয়াল,গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও গোদাগাড়ী পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম কিবরিয়া রুলু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন কাঁকন হাট পৌর সভার বতর্মান মেয়র আব্দুল মজিদ মাষ্টার,কাউন্সিলর আব্দুলাহীল কাফি ও রাজু রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com