শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত -১৪ সবাই আশঙ্কামুক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় ট্রাক লেগুনার সংঘর্ষে ৯ জন নারীসহ ১৪ জন আহত হয়েছে। পুঠিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,২৫ জানুয়ারি সোমবার বিকেল ৪: ৫০ দিকে পুঠিয়া কাঠালবাড়ীয় যাত্রী বোঝাই লেগুনা রাজশাহী যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা ট্রাক যার নং – ঢাকা মেট্রো ট-১১-৩০১২ মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে লেগুনার সামনে দিক দমড়েমুচড়ে ভেংগে যায়। এ সময় খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে লেগুনার আহত ৯ জন নারী যাত্রী নাটোরের মোঃ হালিম(৫০),নমেনা(৫০), জয়পুরহাটের জোসনা(৪৫),আয়েমা(৫০),সালমা(৫), বানেশ্বরের আমিনা(৪০),মিতু(২০),ফজিলা(২৫), নওগাঁ পাহাড়পুরের কল্পনা(৪০), পুরুষদের মধ্যে লেগুনা চালক নাটোরের মিলন(২৫), যাত্রী নাটোরের রহিম (৪৫), আফসার (৫০), মুখলেস(৩৫), ঝলমলিয়ার জুলহাস (৪৫)কে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।ট্রাক ও লেগুনা আটক করেছে হাইওয়ে ও স্থানীয় পুলিশ। তবে ট্রাকের চালককে আটক করতে পারেনি। পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আনিসুর রহমান জানান,পুঠিয়া কাঠালবাড়ি ট্রাক-লেগুনা সংঘর্ষে লেগুনায় আটকা পড়ে ৩/৪ জনকে উদ্ধার করে মোট ১৪ জন আহত যাত্রীকে গুরুতর অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ১৪জন যাত্রী লেগুনায় ছিল । তাদের মধ্যে সবাই বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com