শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

রাজশাহীর বাগমারায় পুকুর সংস্কার করার সময় একটি প্রাচীন বিষ্ণুমূর্তী উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ১২৪২ বার পঠিত
মোঃ হারুন অর রশিদঃ রাজশাহীর বাগমারায় পুকুর সংস্কার করার সময় একটি প্রাচীন বিষ্ণুমূর্তী উদ্ধার হয়েছে। জানা গেছে,উপজেলার গনিপুর ইউনিয়নের বুজ রুককোলা গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের পুকুর পুনঃখনন প্রকল্পের আওতায় জনৈক নয়ন ঠিকাদার ভেকু মেশিন দিয়ে মাটি কাটছিল।গতকাল মঙ্গলবার দিন শেষে রাত ৮ টার দিকে ভেকু চালক মাটি কাটার সময় মাটির সাথে একটি শক্ত জিনিস উঠে আসলে দেখেন।তিনি ব্যাপারটি না বুঝে এলাকার লোকজনকে ডাকাডাকি শুরু করেন।এ সময় গ্রামবাসী এসে এটি প্রাচীন বিষ্ণুমুর্ত বিষ্ণুমুর্তি বলে সনাক্ত করেন।পরে তারা পুলিশে খবর দিলে রাত ১০ টার দিকে সেখান থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।স্হানীয় সনাতন ধর্মের লোকজন বলেন,পুকুরটি খুবই প্রাচীন।এক সময় এখানে রাজ পরিবারের বসবাস ছিল বলে পুর্ব পুরুষের কাছে শুনেছেন।মূর্তিটি সেই আমলের হবে বলে তারা ধারণা করছেন।এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com