রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী মহানগরীতে শিবিরের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া মডেল থানার নাশকতা মামলার আসামী শিবিরের তিন সদস্যকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় হেতেম খাঁ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড় দাদপুর গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে মোঃ শিহাব সুমন (১৯), শিবগঞ্জ থানার মোঃ এনামুল হকের ছেলে মোঃ ইউসুফ আলী (২০) ও ঠাকুরগাঁও জেলার রাণী শংকৈল থানার চেংমারী গ্রামের মোঃ আতাউরর রহমানের ছেলে মোঃ আল মামুন (১৯)। তারা সকলেই বোয়ালিয়া থানার হেতেম খাঁ এলাকা হতে পড়াশুনা করতো।

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।

ঘটনা সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর ২০২১ বোয়ালিয়া মডেল থানা পুলিশ কয়েরদাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ৩ জন জামায়াত শিবিরের কর্মীকে বিভিন্ন রেকর্ডপত্র, জিহাদি বই, ব্যানার, ক্যাশ রেজিস্টার ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করলেও ১০-১২ জন পালিয়ে যায়। ঐ সময় তারা সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের প্ররোচনা, ষড়যন্ত্র ও জুম মিটিং করছিলো। তখন হতে পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছিলো বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

অভিযান পরিচালনা করেন সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মীর মুহসীন মাসুদ রানার সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলামের নেতৃতে এসআই মোঃ মিজানুর রহমান সরকার ও তার দল।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা শিবিরে সক্রিয় সদস্য। গত ১১ সেপ্টেম্বর ২০২১ বোয়ালিয়া মডেল থানার কয়েরদাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে তারা ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে জুম মিটিং করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com