রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মৃত্যুর মিছিলে আরও ২২জন যোগ হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৬৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মৃত্যুর মিছিলে আরও ২২জন যোগ হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে এদের মৃত্যু হয় ।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়ে বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ৬ জন, নওগাঁ ২ জন ও পাবনার ৪ জন রয়েছে । মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৯ জন নারী। মৃতদের মধ্যে ১৩ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ২ জন এবং ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে ১ জন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮৯ জনে।পরিচালকদের আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছে ৩১ জন। একই সময়ে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছেন ৪৩৪ জন। এদের মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছে ২০ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com