মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের

জনপ্রিয় এই ফিচারটি বন্ধ করছে Facebook, ডেটাবেস থেকে মুছে যাবে ইউজারদের লক্ষ লক্ষ ছবি!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৭৩৪ বার পঠিত

ইউজারদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফের বড়সড় সিদ্ধান্ত নিল ফেসবুক (Facebook)। বন্ধ হচ্ছে এই সোশ্যাল প্ল্যাটফর্মের ফেস রিকগনিশন সিস্টেম। অর্থাৎ এবার থেকে ছবি কিংবা ভিডিও পোস্ট করে ফেসবুক আর নিজে থেকে আপনাকে চিহ্নিত করবে না।গত মাসেই নিজেদের পরিচয় বদলে ফেলেছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। মার্ক জুকারবার্গ জানান, ফেসবুকের নাম বদলে হচ্ছে মেটা (META)। নাম পরিবর্তনের পর এবার অতি জনপ্রিয় ফেস রিকগনিশন সিস্টেম ফিচারটি সরিয়ে ফেলছে তারা। ১০ বছর আগে চালু করা হয়েছিল এই ফিচারটি। ইউজাররা কোনও ছবি বা ভিডিও পোস্ট করলে ছবিতে যে কোনও মুখকে নিজে থেকেই চিহ্নিত করত ফেসবুক। ফলে অনায়াসেই সেই ইউজারকে ট্যাগ করা যেত।

ইউজারদের কাছে ফিচারটি আকর্ষণীয় হলেও সাইবার বিশেষজ্ঞরা এর খারাপ দিকটি তুলে ধরেছেন। এই ফিচারের মাধ্যমে কোনও ইউজারের প্রোফাইলটি খুঁজে পাওয়া অত্যন্ত সহজ হয়ে যায়। ফলে প্রশাসন নানাভাবে একে কাজে লাগাতে পারে। সেই জন্যই এই ফিচারটি নিয়ে একাধিকবার আপত্তি তোলা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এতে অ্যাকাউন্টের গোপনীয়তা রক্ষা হয় না। ব্যক্তিগত সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠার কারণেই শেষমেশ ফেস রিকগনিশন সিস্টেম অপশনটি বন্ধ করার সিদ্ধান্ত নিল ফেসবুক।

মেটার আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ভাইস প্রেসিডেন্ট জানান, সমস্ত প্রযুক্তিরই ভাল ও মন্দ দুটি দিক রয়েছে। সেটার সামঞ্জস্য রক্ষা করার চেষ্টা করা হবে। ফেসিয়াল রিকগনিশন নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। ইউজারদের সুরক্ষার কথা ভেবে শেষমেশ তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল। এর ফলে প্রযুক্তিগত কারণে ট্যাগ হওয়া লক্ষ লক্ষ ছবি-ভিডিও ফেসবুকের নিজস্ব ডেটাবেস থেকে মুছে যাবে। আগামিদিনে কোনও ছবি পোস্ট করলে আর আপনার মুখটি নিজে থেকেও চিহ্নিত করবে না ফেসবুক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com