শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

অনুমতি ছাড়া ছেলে আরশ রহমানের খাতনা করায় সিদ্দিকের নামে জিডি করলেন মারিয়া মিম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৯৩৪ বার পঠিত
অনুমতি ছাড়া ছেলে আরশ রহমানের খাতনা করায় সিদ্দিকের নামে জিডি করলেন মারিয়া মিম
ফাইল ফটো

বিনোদন নিউজ : অনুমতি ছাড়া ছেলে আরশ রহমানের খাতনা করায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম। শনিবার দিবাগত রাতে তিনি গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন মারিয়া মিম নিজেই।

সিদ্দিক ও মিমের মধ্যে ২০১৯ সালের অক্টোবরে বিবাহ বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপরে সন্তান আরশ রহমান মা ও বাবার কাছে আদালতের নিয়মেই থাকছিল। এর আগে শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে অভিযোগ তোলেন মারিয়া মিম।

মারিয়া মিম বলেন, আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাবো। আমি বললাম ওকে ফাইন। দিয়ে আসলাম বাবুকে সুন্দর করে রেডি করে। একটু আগে ফোন দিল, সাউন্ড পাচ্ছি বাবু কান্না করতেছে। আমি বললাম, কী হইছে? সিদ্দিক বলল, ওরে তো সুন্নতে খাতনা করালাম। ওহ, মাই গড, আমি জানতে পারবো না, ওরা আমার বাচ্চাকে নিয়ে যা খুশি করতে পারে না। সুন্নতে খাতনা করায়ে দিল এটা তো একটা ক্রাইম।

আরেকটি পোস্টে মারিয়া মিম লিখেছেন, ‘যেখানে কোর্ট অর্ডার বাচ্চা মর্নিঙে যাবে এবং ইভিনিঙে চলে আসবে জাস্ট থাকবে কিছুক্ষণ। আর সেখানে সে এতোবড় ডিসিশন নিয়ে নেবে উইদাউট মাই পারমিশন?’ পরে এ বিষয়ে সাবেক স্বামী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন।

সে সময় মিম জানান, দাম্পত্য কলহের জেরে অনেক কিছুই তারা মানিয়ে নিতে পারছিলেন না। তিনি চান শোবিজে কাজ করতে। কিন্তু সিদ্দিকের এতে আপত্তি। আর এ কারণেই বিচ্ছেদ হয় তাদের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com