শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

অভিনেতা কাদেরের অবস্থা সংকটাপন্ন ক্যানসার ছড়িয়ে পড়েছে সারা শরীরে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৯৪৪ বার পঠিত

বিনোদন নিউজ : বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ অভিনেতা আবদুল কাদের। চিকিৎসা করাতে চেন্নাইতে গিয়েছিলেন। পরে সেখানকার হাসপাতালের পরীক্ষায় তার শরীরে ক্যানসার ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীরিক অবস্থা সংকটাপন্ন। গতকাল মঙ্গলবার থেকে এই অভিনেতার রক্তে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। এসব তথ্য নিশ্চিত করেছেন এই অভিনেতার পুত্রবধূ।চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতাল থেকে পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি জানান, বেশ কিছুদিন ধরেই তাঁর শ্বশুর অসুস্থ ছিলেন। ঠিকমতো খেতে পারছিলেন না। বিভিন্ন হাসপাতালে একাধিকবার পরীক্ষা–নিরীক্ষার করেও তাঁর কোনো রোগ ধরা পড়ছিল না। পরে সর্বশেষ পুরো শরীর সিটি স্ক্যান করে জানা যায় তার টিউমার হয়েছে।

তিনি বলেন, ‘টিউমার ধরা পড়ার পর আমরা পারিবারিক সিদ্ধান্তে ৮ ডিসেম্বর চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করিয়েছি। এখানে আবারও চেকআপ করা হলে ১৫ ডিসেম্বর ডাক্তাররা বোর্ড মিটিংয় করে বললেন, আমার শ্বশুরের ক্যানসার। বর্তমানে ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এটি এখন চতুর্থ স্টেজে আছে।’

স্থানীয় হাসপাতালে ধারণা দেওয়া হয়েছিল তার শরীরে ক্যানসার হতে পারে। সেটিই চেন্নাইতে চূড়ান্ত জানিয়ে দিল। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাঁর রক্তের হিমোগ্লোবিন ৩–এ নেমেছে। গতকাল থেকে তাঁকে রক্ত দেয়া হয়েছে।

আজ সন্ধ্যায় তাঁকে আবারও রক্ত দেয়া হবে। চিকিৎসকদের বরাত দিয়ে জেমি বলেন, ‘হাসপাতালে চিকিৎসকেরা জানিয়েছেন আইসিইউতে ভর্তি করালে তেমন কোনো লাভ হবে না। বাবা কেমো নিতে পারবেন কি না, সেটা নিয়ে চিকিৎসকেরা এখনো কিছু জানাননি।

কারণ তিনি এখন শারীরিকভাবে দুর্বল আছেন। ডাক্তাররা আগেই কেমো দিতে চাচ্ছেন না। তাকে একটু সুস্থ হতে হবে। পরিবারের সবার সঙ্গে পরামর্শ করে ডাক্তারদের বলেছি কেমো আপাতত না দেওয়া গেলে বাবাকে একটু সু্স্থ করে দেন, আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই।’ তাঁর শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে আগামী ১৮ তারিখে তাকে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা করছেন পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com