শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

করোনায় আক্রান্ত ভারতীয় অভিনেত্রী রাকুল

সত্যনারায়ন শিকদার, পশ্চিমবঙ্গ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ১০৮১ বার পঠিত

সত্যনারায়ন শিকদার, পশ্চিমবঙ্গ :করোনায় আক্রান্ত ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং।মঙ্গলবার (২২ ডিসেম্বর) তিনি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘দে দে পেয়ার দে’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী লেখেন, ‘সবাইকে জানাচ্ছি যে, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।’তবে বর্তমানে ভালো আছেন জানিয়ে  তিনি লেখেন, ‘আমি ভালো আছি এবং বিশ্রাম নিচ্ছি যেন, খুব তাড়াতাড়ি শুটিংয়ে ফিরতে পারি। যাদের সঙ্গে আমার দেখা হয়েছে দয়াকরে টেস্ট করাবেন। ধন্যবাদ এবং নিরাপদ থাকবেন।’

অজয় দেবগনের ‘মে ডে’ সিনেমার শুটিং করছিলেন এই অভিনেত্রী। অজয়ের সঙ্গে এটি তার দ্বিতীয় সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। এতে আরো অভিনয় করছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন অজয়।এর আগে মাদক কাণ্ডে রাকুলের নাম জড়ায়। গত সেপ্টেম্বরে তাকে জিজ্ঞাসাবাদ করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যদিও মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com