শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

জনপ্রিয় অভিনেতা মুজিবুর রহমান দিলু মারা গেছেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ১০৭৬ বার পঠিত
বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বড় ভাই অভিনেতা আতাউর রহমান।
মুজিবুর রহমান দিলুর জন্ম ১৯৫২ সালের ৬ নভেম্বর চট্টগ্রামে। মঞ্চ থেকে অভিনয় জীবন শুরু করে ১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশনে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন। সাম্প্রতিক সময়ে তিনি বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন।
মুজিবুর রহমান দিলুর উল্লেখযোগ্য মঞ্চনাটক হচ্ছে- আমি গাধা বলছি, নানা রঙের দিনগুলি, জনতার রঙ্গশালা। তার উল্লেখযোগ্য টিভি নাটক নীল পানিয়া, মহাপ্রস্থান, কিছু তো বলুন, তথাপি, আরেক ফাল্গুন। উল্লেখযোগ্য ধারাবাহিক – সময় অসময় এবং সংশপ্তক।
২০০৫ সালে গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন কোমায় ছিলেন। এরপর সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবন যাপন শুরু করেন। তিনি শান্ত মরিয়াম বিশ্ববিদ্যালয়ে নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com