রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

বাসায় ফিরেছেন জনপ্রিয় নির্মাতা, অভিনেতা, প্রযোজক কাজী হায়াৎ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪৪৯ বার পঠিত

নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা, অভিনেতা, প্রযোজক কাজী হায়াত। তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। কেটে গেছে জটিলতা। আগের চেয়ে কিছুটা সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরছেন এ চলচ্চিত্র নির্মাতা।

রোববার (২৮ মার্চ) দুপুরে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে তাকে। এ তথ্য নিশ্চিত করেছেন কাজী হায়াতের পুত্র অভিনেতা কাজী মারুফ।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আব্বাকে বাসায় নিয়ে এলাম। সবার দোয়া ও আল্লাহর রহমতে আব্বা সুস্থ হওয়ার পথে। নমুনা পরীক্ষা করে আব্বার করোনার ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। সেজন্য চিকিৎসকরা আব্বাকে বাসায় আনার ছাড়পত্র দিয়েছেন।’

প্রসঙ্গত, গেল ২ মার্চ করোনার টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ। ৬ মার্চ করোনায় আক্রান্ত হন তিনি। তার ফুসফুসের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর চিকিৎসকদের পরামর্শে বাসায় তার চিকিৎসা চলছিল।

কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় (১৬ মার্চ) হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতকে। শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় রোববার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে আইসিইউতে নেয়া হয় তাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com