শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

চুয়াডাঙ্গা শহরের ‘কবরী রোডে’ যাওয়া হলো না কবরীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৫৬ বার পঠিত

নিউজ ডেস্ক : ছোট শহর হলেও মানুষ অনেক বিনোদনপ্রিয়। তাইতো নায়িকার নাম অনুসারেই স্বীকৃতি নিয়েই আজ দাঁড়িয়ে আছে ‘কবরী রোড’। ১৯৬৯ সালে সদ্য প্রয়াত অভিনেত্রী কবরী অভিনীত ‘কখগঘঙ’ সিনেমার শুটিং করা হয় চুয়াডাঙ্গা শহরে। আর কবরী যে বাড়িতে ছিলেন সেই বাড়িসংলগ্ন সড়কের নামকরণ করা হয় ‘কবরী রোড’। কবরীর ইচ্ছে ছিল তিনি একবার সড়কটি দেখে যাবেন। কিন্তু শেষ ইচ্ছা আর পূরণ হলো না।

চুয়াডাঙ্গা শহরের ‘সেতাব মঞ্জিল’ নামের বাড়িতে ১৯৬৯ সালে কখগঘঙ সিনেমার শুটিং করা হয়। সিনেমার খাতিরে ওই বাড়িতেই থাকতেন কবরী-রাজ্জাকসহ সিনেমার পুরো টিম। আর সেই বাড়িকে কেন্দ্র করেই ওই পুরো রাস্তার নাম হয়েছে কবরী রোড যা শহরের সংস্কৃতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।

kalerkantho

ওই সিনেমার চিত্রগ্রাহক ছিলেন প্রয়াত বেবী ইসলাম। শুটিং এর খরচ কমাতে নিজ শহর চুয়াডাঙ্গায় সিনেমার চিত্রগ্রহণ করছিলেন। সিনেমাটি পরিচালনা করেছিলেন নারায়ণ ঘোষ মিতা। চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে শুটিং করা হয় সিনেমার। পরে ১৯৭২ সালে মুক্তির পর দর্শকহৃদয়ে জায়গা করে নেয় ‘কখগঘঙ’।

সেই সময়ে খুবই জনপ্রিয় ছিলেন ১৭ বছর বয়সী নায়িকা কবরী। কবরী যে বাড়িতে থাকতেন উৎসুক লোকজন সবাই দেখতে আসতেন। ভিড় জমাতেন শুটিং এর সময়। কবরী রোডের ওই বাড়ি এখন পরিণত হয়েছে ‘কবরী মেসে’। কবরী আজ নেই কিন্তু কবরী রোড বেঁচে থাকবে চিরকাল। বাঙালির হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন কবরী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com