বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা

রাজধানীর উত্তরায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার পাঁচজন কারাগারে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৮৬ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : রাজধানীর উত্তরায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন পুলিশ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করে। আসামিপক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- সাখাওয়াত হোসেন ওরফে সাগর, জামা আক্তার মিতু, বিপ্লব, অজিউল্লা খোকন ও ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে উত্তরা বিমানবন্দর এলাকায় গাড়ি থামিয়ে চাঁদাবাজি করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভিকটিমের একটি মোবাইল ফোন, পাচঁটি প্রেস আইডি কার্ড ও ছয়টি মোবাইল ও চাঁদাবাজির কাজে ব্যবহত ঢাকা টিভির লোগো লাগানো একটি ক্যামেরা জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে একটি মাইক্রোবাস থামানো হয়। গাড়িতে চোরাই মালামাল রয়েছে এমন তথ্যের ভিত্তিতে গাড়ি থামিয়ে গাড়িতে থাকা লোকজনদের ভয়-ভীতি দেখাতে থাকে তারা। টাকা না দিলে ছবি তুলে পত্রিকা ও টিভি চ্যানেলে তা প্রকাশ করা হবে বলে হুমকি দেয়।

গাড়িতে থাকা লোকজন টাকা দিতে অস্বীকার করে এবং যাত্রীরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com