শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

প্রতিবাদ জানাল নাট্য সংগঠন প্রাচ্যনাট: ‘রোজিনার সাথে নাট্যযাত্রা’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৬৮৮ বার পঠিত

নিউজ ডেস্ক : ছিল না কোনো স্লোগান। ছিল প্রতীকি কারাগারে বন্দী কলম, ঢোলের বাদ্য, প্রতিবাদী গ্ল্যাকার্ড, কাঁধে খবরের কাগজে লেখা স্লোগান আর কালো টিশার্ট। এ ভা‌বে সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতন, মামলা ও কারাগারে প্রেরণের ঘটনায় প্রতিবাদ জানাল নাট্য সংগঠন প্রাচ্যনাট।

সচিবালয় থেকে শাহবাগ ২ কিলোমিটারের এমন নাট্যযাত্রার শি‌রোনাম ছিল ‘রোজিনার সাথে নাট্যযাত্রা’। এ সময় ওই পদযাত্রায় বিভিন্ন নাট্যকর্মীরাও সংহতি জানান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সচিবালয়ের সামনে থেকে এই পথযাত্রা শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

প্রাচ্যনাটের মুখ্য সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, একটা অস্বস্তিকর সময় যাচ্ছে অরাজকতার হাত ধরে। রুচি স্বাস্থ্যহীনতায় ভুগছে মানুষ, প্রদর্শন করছে নিজের পেশীশক্তি। অসামজস্যতা নিয়ে প্রশ্ন করতে গেলে আপনিও প্রশ্নের মুখোমুখি হন- এসব জানার আপনি কে? চুপ থাকেন, নিজেরটা বুঝে নেন, আর চোখ বুজে থাকেন। আপনি যদি না মানেন অপশক্তি আপনার টুটি চেপে ধরে আপনার কণ্ঠ রোধ করবে। এসব অপশক্তি যতবার টুটি চেপে ধরবে ততবারই কণ্ঠ দ্বিগুণ চিৎকার করে উঠবে। আমারও চিৎকার করতে চাই রোজিনার জন্য, চিৎকার করতে চাই দুর্নীতি বন্ধ করার জন্য।

তিনি বলেন, আমাদের করের টাকায় বেতন নিয়ে আমাদের হেনস্থা কোনভাবেই মেনে নেয়া যায় না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com