শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ‘মা হচ্ছেন’ নুসরাত! স্বামী নিখিল বললেন ‘সন্তান আমার নয়’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪০৪ বার পঠিত
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ‘মা হচ্ছেন’ নুসরাত! স্বামী নিখিল বললেন ‘সন্তান আমার নয়’
নুসরাত-যশ-নিখিল

বিনোদন নিউজ : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান সন্তান সম্ভাবনা। আজ শুক্রবার সকাল থেকেই তার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়। যদিও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি নুসরাত।

তার ঘনিষ্ঠমহল সূত্রে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। এক মাস আগেই এই সুখবর পেয়েছেন তারা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নুসরাতের স্বামী নিখিল জৈন। তিনি বলেছেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে টানাপড়েন চলছে নুসরাতের ব্যক্তিগত জীবনে। স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকছেন না তারা। গুঞ্জন রয়েছে ‘এসওএস কলকাতা’ ছবির শুটিংয়ের সময় থেকেই যশের প্রেমে পড়েছিলেন বিবাহিত নুসরাত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com