শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর মন্টুর চরম ইমেজ সঙ্কট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪০৬ বার পঠিত

তানোর(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টুর চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, একটি প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব নিয়ে নিয়োগ বাণিজ্য, দীর্ঘ প্রায় ১০ বছর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করলেও দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন করতে না পারা এবং মসজিদের উন্নয়নের নামে ১২টি খাস পুকুর ইজারা দিয়ে সেই অর্থ মসজিদে না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠায় তিনি অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে দেখা দিয়েছে চরম ইমেজ সঙ্কট।এছাড়াও বিগত নির্বাচনে বির্তকিত ফলাফল ঘোষনায় তিনি বিজয়ী হলেও সাধারণ মানুষ সেটা এখানো মেনে নিতে পারেনি। এদিকে ওয়ার্ডের জনসাধারণ এতোটাই ক্ষুব্ধ যে তার পরাজয় ঘটাতে ৪ জন প্রার্থী দিয়েছে। এসব বিবেচনায় নাগরিকগণ এবার নতুন মুখের তরুণ নেতৃত্ব প্রত্যাশা করছেন।এছাড়াও তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তবে করোনা দুর্যোগ ও সাংগঠানিক কর্মকান্ড গতিশীল করতে তেমন কোনো ভুমিকা রাখতে পারেননি এবং এমপি ও এমপিবিরোধী উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রক্ষা করে চলেছেন বলেও জনশ্রুতি রয়েছে।এসব কারণে তার নির্বাচনে বিজয়ী হওয়া অনেকটা অনিশ্চিত বলে সাধারন ভোটারগণ মনে করছেন।এবিষয়ে জানতে চাইলে মোহাম্মদ হোসেন মন্টু সব অভিযোগ অস্বীকার করে বলেন, জনগণ তার সঙ্গে রয়েছে তিনি আবারো বিপুল ভোটে নির্বাচিত হয়ে অসাপ্ত কাজগুলো সম্পুর্ণ করবেন বলে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com