মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

ডোনাল্ড ট্রাম্প অবশেষে হোয়াইট হাউস ছাড়ার কথা জানালেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৮৮৩ বার পঠিত

অনলাইন নিউজ : জো বাইডেন যদি পরবর্তী প্রেসিডেন্ট ঘোষিত হন তাহলে হোয়াইট হাউস ছাড়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এ খবর জানিয়েছে বিবিসি।৩ নভেম্বর যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ভোটে হেরে যাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন ট্রাম্প। তবে এই লড়াই থামতে এখনো বহু দেরি বলেও তিনি জানিয়েছেন। তবে ট্রাম্প ভোটে জালিয়াতির অভিযোগ তুলেছেন। এ ছাড়া বাইডেনকে তিনি স্বীকৃতি দেয়ার বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন।  বিভিন্ন রাজ্যে ভোটের ফলাফলে জো বাইজেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মার্কিন সংবাদ মাধ্যমে বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে মোট ২৭০টি ইলেকটোরাল ভোট পেলেই প্রেসিডেন্ট হওয়া যায়। নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩২ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

একইসঙ্গে বাইডেন ট্রাম্পের থেকে ৬০ লাখ পপুলার ভোটও বেশি পেয়েছেন। বড় ধরনের কোনো পরিবর্তন না এলে আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে জো বাইডেনের।

নির্বাচনের ফল জালিয়াতি হয়েছে উল্লেখ করে ট্রাম্পশিবির বেশ কয়েকটি রাজ্যে মামলা করেছিলেন। অধিকাংশ মামলাই প্রামাণের অভাবে খারিজ হয়ে গেছে।

এদিকে চলতি সপ্তাহেই বাইডেন টিমকে ট্রান্সজিশনের জন্য চূড়ান্ত অনুমতি দিয়েছেন। এছাড়া বাইডেন টিমকে প্রস্তুতির জন্য কয়েক মিলিয়ন ডলারের তহবিলের অনুমোদন দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com