রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

রাজশাহীতে সড়ক দুঘটনায় পারুল বেগম (৪০) নামে এক নারী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৭৫৪ বার পঠিত

মোঃ হারুন অর রশিদঃ রাজশাহীতে সড়ক দুঘটনায় পারুল বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে এ দুঘটনা ঘটে।নিহত পারুল নগরীর শাহমখদুম থানাধীন বড়বাড়িয়া মহল্লার সেলিম হোসেনের স্ত্রী। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন,পারুল বেগম তার ছোট মেয়েকে সাথে নিয়ে বড় মেয়ের শ্বশুরবাড়ি থেকে বেড়িয়ে নিজ বাড়ি ফিরছিলেন।কাশিয়াডাঙ্গা মোড়ে এসে রাস্তা পারাবার হবার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।এ সময় তার হাত ধরে থাকা ছোট মেয়ে লাবিবা দুরে ছিটকে পড়লেও পারুল বেগম গুরুতর আহত হন।এ সময় ঘটনাস্থলে দাড়িয়ে থাকা পুলিশের একটি গাড়ি দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি আরও জানান,ঘাতক ট্রাকটি ও এর চালককে আটক করা গেলেও হেলপার পালিয়ে গেছে।লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com