শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

এই ঈদে ১০০ হলে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৩৯৫ বার পঠিত

বিনোদন নিউজ: আজ থেকে ঈদে মুক্তি পাচ্ছে চারটি সিনেমা—গলুই, শান, বিদ্রোহী ও বড্ড ভালোবাসি। এর মধ্যে দুটি সিনেমারই নায়ক শাকিব খান। জানা গেছে, শাকিব অভিনীত ‘বিদ্রোহী’ মুক্তি পাবে শতাধিক হলে।

‘বিদ্রোহী’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে জানানো হয়েছে, এরই মধ্যে ১০০ হল চূড়ান্ত হয়েছে। ঈদের দিন পর্যন্ত এই সংখ্যা ১১০-এ পৌঁছাতে পারে। ‘বিদ্রোহী’র প্রযোজক সেলিম খান বলেন, ‘দর্শক ঈদে অ্যাকশন রোমান্টিক বিনোদনে ভরপুর সিনেমা দেখতে চায়, বিদ্রোহী তেমনই সিনেমা। তা ছাড়া এটি শাকিব খানের সিনেমা। আমার প্রত্যাশা, শাকিব যদি প্রচারণায় সম্পৃক্ত হন, ঈদের সেরা সিনেমা হবে বিদ্রোহী।’

‘বিদ্রোহী’ সিনেমায় শাকিব খানের নায়িকা শবনম বুবলী। শাকিব এতে অভিনয় করেছেন রাজনীতিবিদ মির্জা নাফিজ ইকবাল তূর্যর চরিত্রে। আরও আছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলা প্রমুখ।অন্যদিকে শাকিব অভিনীত ‘গলুই’ও ঈদের অন্যতম আলোচিত সিনেমা। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরী। দুটি সিনেমারই দেশজুড়ে প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এবার ঈদে ব্যবসাসফল সিনেমা হবে ‘গলুই’ ও ‘বিদ্রোহী’।

শাকিব খান গত কয়েক মাস ধরেই আছেন যুক্তরাষ্ট্রে। এ দুটি সিনেমার প্রচারণায় অংশ নেওয়ার জন্য তাঁর এ মাসের শেষের দিকে দেশে ফেরার কথা থাকলেও তিনি আসছেন না বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রেই এবার ঈদ পালন করবেন শাকিব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com