শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

এবার ‘রাধে’ ছবির সমালোচনা সালমানের বাবা সেলিম খান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪৩৭ বার পঠিত
এবার ‘রাধে’ ছবির সমালোচনা সালমানের বাবা সেলিম খান
সালমান খান ও তার বাবা সেলিম খান। ফাইল ছবি

বিনোদন নিউজ : ‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে সমালোচনা করার সমালোচক, প্রযোজক কমল আর খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বলিউড অভিনেতা সালমান খান। এবার ‘রাধে’র সমালোচনা করলেন সালমান খানের বাবা সেলিম খান। ভারতের এক সংবাদমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে তিনি সমালোচনা করেছেন।তিনি বলেন, ‘রাধে মোটেই দুর্দান্ত সিনেমা নয়। যেকোনও বাণিজ্যিক সিনেমার একটি দায়বদ্ধতা থাকে। এর সঙ্গে জড়িত প্রতিটি মানুষ যাতে প্রাপ্য অর্থ পায় সেটা নির্দিষ্ট করতে হয়। শিল্পী থেকে শুরু করে প্রযোজক, পরিচালক, পরিবেশক, প্রদর্শক এবং প্রতিটি স্টক হোল্ডারদের উপযুক্ত অর্থ প্রাপ্তি হাওয়া উচিত। এমনকি যে বা যারা সিনেমা কিনছে তাদেরও টাকা পাওয়া উচিত। এই কারণেই সিনেমা তৈরি হয় এবং এত বড় ব্যবসা চক্রটি চলে।’

সালমান খানের আগের সিনেমাগুলো প্রসঙ্গে সেলিম খান আরও বলেন, ‘সালমানের দাবাং থ্রির আগের সিনেমাগুলো অন্যরকম ছিল। এরমধ্যে বাজরাঙ্গি ভাইজান ভালো এবং একেবারেই আলাদা।’

‘রাধে’র ব্যাপক সমালোচনা করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা কামাল আর খান। যিনি নিজেকে একজন সমালোচক হিসেবে পরিচয় দিয়েছেন। আর এ নিয়ে চটেছেন সালমান খান। মুম্বাইয়ের এক আদালতে কামালের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com