শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

এবার রানাঘাটের রানু মণ্ডলের সঙ্গেও গাইলেন হিরো আলম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৪৩ বার পঠিত
এবার রানাঘাটের রানু মণ্ডলের সঙ্গেও গাইলেন হিরো আলম
ফটো সংগৃহীত

বিনোদন নিউজ : ভারতের পশ্চিমবঙ্গের ভাইরাল গায়ক ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরের সঙ্গে গান করার পর রানাঘাটের রানু মণ্ডলের সঙ্গে দ্বিতীয় গান করলেন হিরো আলম।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘রানু দিদি তো সত্যিকার অর্থে ভালো গায়িকা। তার কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশমিয়া ছুটে এসেছেন। দিদিকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। রানুদির সঙ্গে গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি।

‘আমি কলকাতায় এসে ভুবন বাদ্যকর ও রানু মণ্ডলের সঙ্গে দু’টি গান করলাম, আশা করি দু’টিই ভাইরাল হবে।’

কলকাতায় এসেছেন তিনি। প্রথম চমক ছিল একটি নতুন গান রেকর্ডিং। সেই খবরে আলোড়িত নেট মাধ্যম।

দ্বিতীয় চমকটির কথা জানা যায় রবিবার। হিরো আলম এবার নতুন গান গাইলেন লতাকণ্ঠী হিসেবে ভাইরাল, রানাঘাটের রানু মণ্ডলের সঙ্গে।

লেকটাউনের একটি স্টুডিওতে গানের রেকর্ডিং হয়েছে। ‘তুমি ছাড়া আমি’ গানটি লিখেছেন নজরুল কবির। সুর এফ এ প্রীতমের। সংগীত আয়োজনে ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com