রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেলের দুই আরোহী মাদ্রাসা শিক্ষক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৫২৬ বার পঠিত

নিজস্ব সংবাদদাতাঃ নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেলের দুই আরোহী মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।এ সময় আরও এক মাদ্রাসা শিক্ষক আহত হন।আজ সকালে নাটোর -বগুড়া মহাসড়কের সিংড়া ফেরিঘাট ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,নাটোর সদরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা খলিলুর রহমান (৩৫) ও একই মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ বেলাল হোসেন (৩৬)।নিহত খলিলুর রহমান সিরাজগঞ্জের সলঙ্গার বেতুয়া গ্রামের আব্দুস সালামের ছেলে ও অপর শিক্ষক বেলাল হোসেন রায়গঞ্জের ডুমরাই গ্রামের আশরাফ আলীর ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,তিন মাদ্রাসা শিক্ষক একটি মটরসাইকেল যোগে তাদের কর্মস্থল মাদ্রাসা থেকে ধান সংগ্রহের জন্য সিংড়ার চলনবিলে যাচ্ছিলেন।এ সময় তাদের মটরসাইকেল সিংড়া ফেরিঘাট ব্রীজের কাছে পৌছালে পিছনদিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই দুই শিক্ষকের মৃত্যু হয়।অপর আহত শিক্ষককে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com