শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যেসব তারকা নির্বাচনে জয়ী হলেন

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৬২০ বার পঠিত

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা : ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টালিউডের একঝাঁক তারকা অভিনয়শিল্পী অংশ নিয়েছিলেন। দীর্ঘ নির্বাচনী যজ্ঞ শেষে রোববার (২ মে) শুরু হয় ভোট গণনা। এতে তৃণমূল ও বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে কেউ কেউ বিজয়ের হাসি হেসেছেন, আবার কেউ কেউ হেরে গেছেন।

টালিউড অভিনেত্রী জুন মালিয়া গত মার্চে তৃণমূলে যোগ দেন। রাজনীতিতে নাম লেখিয়ে মেদেনিপুর আসন থেকে নির্বাচনে অংশ নেন এই অভিনেত্রী। আর বিজয় নিয়ে ঘরে ফিরলেন জুন মালিয়া। এতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির সমিত কুমার দাস। টেলিভিশন অভিনেত্রী লাভলী মৈত্র সোনারপুর দক্ষিণ আসন থেকে বিজয়ী হয়েছেন। এতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির অঞ্জনা বসু।

টলিউডের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। এর আগে তৃণমূল কংগ্রেমের হয়ে দুইবার বারাসাত আসন থেকে বিধানসভা নির্বাচনে বিজয়ী হন। এবারো তার ব‌্যতিক্রম ঘটেনি। বিজেপি প্রার্থী শংকর চট্টোপাধ্যায়কে হারিয়ে শেষ হাসি হাসলেন চিরঞ্জিত। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন চিত্রনায়ক হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর সদর আসনে তৃণমূলকে হারিয়ে বিজয়ী হয়েছেন হিরণ।

টালিউডের কমেডিয়ান কাঞ্চন মল্লিক প্রথমার রাজনীতিতে নাম লেখিয়েছেন। আর তৃণমূলে যোগ দিয়েই উত্তরপাড়ার টিকিট পেয়ে যান তিনি। সর্বশেষ বিজেপি প্রার্থী প্রাবাল ঘোষলকে হারিয়ে বিজয়ী হয়েছেন এই অভিনেতা। অন্যদিকে বারাকপুর আসন থেকে তৃণমূলের হয়ে জয় লাভ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। চণ্ডীপুরে আসনে তৃণমূলের হয়ে জয়ী হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। তবে পায়েল সরকার, শ্রাবন্তী চ‌্যাটার্জির আসনে চূড়ান্ত ফল পাওয়া যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ‌্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২১০টি, ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি পেয়েছে ৮৪টি, বাম জোট পেয়েছে ১টি আসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com