শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

‘কাঁচা বাদাম’ খ্যাত ভূবন বাদ্যকর ও হিরো আলম হাউ ফানি গাইলেন একসঙ্গে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩২৯ বার পঠিত
‘কাঁচা বাদাম’ খ্যাত ভূবন বাদ্যকর ও হিরো আলম হাউ ফানি গাইলেন একসঙ্গে
ফটো সংগৃহীত

বিনোদন নিউজ : শুক্রবার কলকাতা গিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। কেন গিয়েছেন? এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন ভক্তরা। জবাব দেননি, বারবার বলেছেন চমক অপেক্ষা করছে। কি সেই চমক? শনিবার (৯ এপ্রিল) দুপুরে গনমাধ্যমকে জানালেন চমকের কথা।আশরাফুল আলম ওরফে হিরো আলম কলকাতা থেকে ভিডিও কল দেন। দেখা যায় একটি স্টুডিওর ভেতর গাইছেন হিরো আলম, পাশে গাইছেন কাঁচা বাদাম খ্যাত ভূবন বাদ্যকর।

গনমাধ্যমকে হিরো আলম বললেন, ‘আমি কলকাতায় এসেছি ভূবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম। এই যে এখন লেকটাউনের গিউশন প্রো স্টুডিওতে, গান রেকর্ডিং করছি। ‘

ভূবন বাদ্যকরের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলম বলেন, ‘দুইজন দুই বাংলার ভাইরাল। একসঙ্গে হয়েছি, একসঙ্গে গান করছি; এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে। গানের নাম হাউ ফানি। ’

গানটি লিখেছেন এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷ জানা গেছে, গানের ভিডিও নির্মাণ হবে, এটি পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com