শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

ক্লিন ফিড নিয়ে বাংলাদেশে সম্প্রচারে ফিরল জি বাংলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪৭৯ বার পঠিত

বিনোদন নিউজ : দুই সপ্তাহ পর বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে জনপ্রিয় ভারতীয় টেলিভশন চ্যানেল জি বাংলা। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, জি বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে ক্লিন ফিড পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন।

অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করার সুযোগ বাংলাদেশের আইনে নেই। সেই নিয়ম বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে গেলে পরিবেশক ও কেবল অপারেটররা গত ১ অক্টোবর জি বাংলা, স্টার জলসা, স্টার স্পোর্টসহ ৬০টির মতো বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়।

কিন্তু ক্লিন ফিড দেয়- এরকম কিছু চ্যানেলও সে সময় বন্ধ রাখা হয়। পরে সরকারের হস্তক্ষেপে সেসব চ্যানেল আবার দেখানো শুরু করেন পরিবেশকরা। এবার জি বাংলাও বাংলাদেশে বিজ্ঞাপন ছাড়া ‘পরীক্ষামূলক’ সম্প্রচারে ফিরল। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দর্শকরা জানান, তারা দুই সপ্তাহ পর টেলিভিশনে জি বাংলার অনুষ্ঠান দেখতে পারছেন।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের বিধিনিষেধ অনুযায়ী আমরা চ্যানেলগুলো সম্প্রচার করছি। ক্লিন ফিড না থাকা অনেক বিদেশি চ্যানেল এখন সম্প্রচারে নেই। জি বাংলা কর্তৃপক্ষ ক্লিন ফিড দেওয়ায় শুক্রবার থেকে ক্যাবল অপারেটররা চ্যানেলটি সম্প্রচার করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com