মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের

কুমিল্লার ঘটনায় ফেসবুককে চিঠি : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪৯৩ বার পঠিত
কুমিল্লার ঘটনায় ফেসবুককে চিঠি : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী
ফাইল ফটো

কুমিল্লার ঘটনায় ফেসবুক কর্তৃপক্ষকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

মোস্তাফা জব্বার বলেন, আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমরা এই (কুমিল্লা) বিষয়ে ফেসবুককে খুব কড়া ভাষায় অবহিত করেছি। যাতে মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলতে না হয়।

তিনি বলেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়। ওষুধ দিয়ে সমস্যা সমাধান করতে হবে।

ফেসবুকের সঙ্গে ২০১৮ সাল থেকে আলোচনা চলছে জানিয়ে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমি এখন পর্যন্ত ফেসবুকের সঙ্গে আলাপ-আলোচনা করছি। বাংলাদেশে তাদের বিশাল বাজার। বাংলাদেশের পরিস্থিতি ফেসবুক-ইউটিউব বুঝতে পেরেছে। আমরা বিশ্বাস করি, একদিন তারা আমাদের হুকুম অনুযায়ী চলবে এবং সব কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে যতগুলো চাপ দেওয়া দরকার সেই চাপ অব্যাহতভাবে দেওয়া হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে তারা ভ্যাট দেয়।

মোস্তাফা জব্বার বলেন, আমি বিশ্বাস করি, এক সময় গুজব রটানো কঠিন হয়ে যাবে।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপ আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com