সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

ভোলার দৌলতখানের নির্বাচন পরবর্তী সহিংসতা: ভোলায় গুলিতে যুবলীগ নেতা নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৫৩০ বার পঠিত
ভোলার দৌলতখানের মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থীর সমর্থক গুলিবিদ্ধ হয়ে খোরশেদ আলম টিটু নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলা এবং দৌলতখান উপজেলার মধ্যবর্তী মেঘনা নদীতে এই ঘটনা ঘটেছে। নিহত টিটু ধনিয়া ইউনিয়নের নাসিমাঝি এলাকার মুক্তিযোদ্ধা মৃত তছির আহমেদ ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নব নির্বাচীত ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু ও ইউপি সদস্যরা নিবার্চন পরবর্তীতে এই প্রথম তাদের কর্মীদের সাথে বিজয় উৎসব ও সৌজন্যে সাক্ষাৎতে যান। কার্যক্রম সম্পন্ন করে সন্ধ্যায় মদনপুর থেকে ট্রলারে করে ভোলা সদরের দিকে ফেরার পথে তার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর লোকজন মাঝ নদীতে স্পিডবোটে করে এসে তাঁদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ট্রলারে থাকা ধনিয়া ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু গুলিবিদ্ধ হয়। এসময় তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com