রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় শাহিন কবির (৪০) নামে এক ব্যক্তি নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৫৪৮ বার পঠিত

মোঃ হারুন অর রশিদঃ নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় শাহিন কবির (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত ব্যক্তি বগুড়ার ধুনট উপজেলার বেরিলাবাড়ী গ্রামের মোঃ জমসেদ আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্হানীয় সূত্রে জানা গেছে,রবিবার সকাল ৮ টার দিকে জেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর এলাকায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহিন কবির নিহত হন।তিনি রাজশাহীর পবা উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্হা ব্র্যাকের মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।ঘটনার সত্যতা স্বীকার করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন,সকালে শাহিন কবির মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্হলে ফিরছিলেন।তার মোটরসাইকেলটি লালপূর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইন্জিন চালিত নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com