শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

বলিউডের বাবা সিদ্দিকীর গ্র্যান্ড ইফতার পার্টিতে তারকাদের ঢল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৫১৪ বার পঠিত
বিনোদন নিউজ : করোনার কারণে গত দু-বছর বন্ধ থাকবার পর এ বছর আবারও ভারতের মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকী আয়োজন করেছিলেন গ্র্যান্ড ইফতার পার্টির। আর সেখানে হাজির থাকলেন সালমান, শাহরুখ, হিনা খান, এশা গুপ্তাসহ আরও অনেক বলিউড অভিনয়শিল্পীরা।
ইফতার পার্টির সন্ধ্যায় কালো শার্ট ও নীল জিন্সে হাজির হয়েছিলেন সালমান। অন্যদিকে কালো পাঠানি স্যুটে পার্টিতে আসেন শাহরুখ খান। এর আগে শাহরুখ ও সালমানের মধ্যে মনোমালিন্য থাকলেও বাবা সিদ্দিকীর ২০১৪ সালের ইফতার পার্টিতে তাদের পুনরায় একত্রিত করেন বাবা সিদ্দিকী। এরপর থেকে শাহরুখ ও সালমানের মধ্যে দ্বন্দের অবসান ঘটে।
প্রসঙ্গত, শাহরুখ খানের আগামী সিনেমা ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় একটি অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আবার সালমানের নতুন সিনেমা ‘টাইগার থ্রি’তেও বিশেষ চরিত্রে হাজির হবেন কিং খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com