শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

ভারতের অন্যতম সফল অভিনেতা আল্লু অর্জুন শত কোটি টাকার বাড়িতে থাকেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৩৬৮ বার পঠিত
ভারতের অন্যতম সফল অভিনেতা আল্লু অর্জুন শত কোটি টাকার বাড়িতে থাকেন
ফাইল ফটো

বিনোদন নিউজ : স্পাইডার-ম্যান ও ৮৩-এর মতো আলোচিত হলিউড-বলিউডের সিনেমার সঙ্গে মুক্তি পেয়েও সারা ভারতে তোলপাড় তুলেছে ‘পুষ্পা: দ্য রাইজ’। শুধু হিন্দি ডাব সংস্করণই আয় করেছে শত কোটি রুপির কাছাকাছি।

করোনার মাঝে ভারতীয় কোনো সিনেমা ‘পুষ্পা’র ধারে-কাছে যেতে পারেনি। সব মিলিয়ে ৩০ দিনে সেই ছবি ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে।

এ তো গেল ছবির লভ্যাংশের কথা। জানেন কি আল্লু অর্জুনের সম্পত্তির পরিমাণ কত?

ভারতের অন্যতম সফল অভিনেতা এমন একটি বাংলোতে থাকেন, যার মূল্য ১০০ কোটি রুপি। হায়দরাবাদের ওই বাড়ির তিনি নাম দিয়েছেন, ‘ব্লেসিং’, অর্থাৎ আশীর্বাদ। দুই সন্তান ও স্ত্রীর সঙ্গে সেখানেই সংসার পেতেছেন আল্লু।

৭ কোটি টাকার একটি ভ্যানিটি ভ্যান রয়েছে তার। যার কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দিয়েছিলেন আল্লু। ভ্যানিটির ভেতরের ঝলক দেখে চমকে উঠেছিলেন অনুরাগীরা।

খুব কম তেলুগু অভিনেতার কাছে ব্যক্তিগত বিমান রয়েছে। তাদের মধ্যে অন্যতম আল্লু। পরিবারের সঙ্গে সেই বিমানে করে দেশ-বিদেশে ভ্রমণ করেন নায়ক।

ভারতীয় তারকাদের মধ্যে অন্যতম দামি গাড়ি কিনেছেন আল্লু অর্জুন। যার দাম ১.২ কোটি রুপি। সেই গাড়ির রং সাদা। তা ছাড়া আর একটি কালো গাড়িও রয়েছে তার গাড়িবারান্দায়। যার দাম ১.৭৪ কোটি থেকে ৩.৮৮ কোটি রুপির মধ্যে।

এদিকে ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে ‘পুষ্পা টু: দ্য রুল’ ছবির শুটিং। এ ছাড়া আল্লু অর্জুনের আরেকটি পুরোনো সিনেমার হিন্দি ডাব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com